দ্রুত গতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত ৫১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছর অক্টোবরে প্রধানমন্ত্রী এই টার্মিনাল উদ্বোধন করবেন।
রবিবার রাজধানীর কূর্মিটোলায় নিজ দফতরে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নর্ব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন বেসামরিক বিমান চলাচল কতৃ্ঋপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এসব তথ্য জানান।
এটিজেএফবি’র নর্বনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান বেবিচক চেয়ারম্যান। থার্ড টার্মিনালের অগ্রগতি প্রসংগে মফিদুর রহমান বলেন, আগামী এক বছরে কাজের গতি আরও বাড়বে। এখন অবকাঠামো কাজের শেষে যেসব যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো স্থাপন করা হবে।
এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার বেবিচক চেয়ারম্যানকে এভিয়েশন খাতের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করতে কর্মশালা আয়োজনের উদ্যোগ নিতে অনুরোধ জানান। তিনি বলেন, এটিজেএফবি সব সময় এ খাতের সাংবাদিকদের কর্মশালাসহ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। বেবিচকের সহায়তা পেলে সাংবাদিকদের প্রশিক্ষণ আরও সহজ হবে।
অনুষ্ঠানে এটিজেএফবি’র ভাইস প্রেসিডেন্ট রাজীব ঘোষ (ডিবিসি), অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন (বিটিভি), সাংগঠনিক সম্পাদক ইমরুল কাউসার ইমন (ভোরের ডাক), প্রচার সম্পাদক হিসেবে চৌধুরী আকবর হোসেন (বাংলা ট্রিবিউন), কার্য নির্বাহী সদস্য রাশেদুল হাসান (ডেইলি স্টার), মাসুদ রুমি (দৈনিক কালেরকন্ঠ), আলতাব হোসেন (যায়যায়দিন) উপস্থিত ছিলেন।