মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন




মিমের শুটিং শুরু ১০ই জানুয়ারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩ ১২:০৩ pm
Bidya Sinha Saha Mim actress model বিদ্যা সিনহা সাহা মিম মডেল অভিনেত্রী
file pic

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের ৪ঠা জানুয়ারি তিনি বিয়ে করেছেন ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারকে। সেই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এখন দুবাইয়ে অবস্থান করছেন তারা। আর একদিন পরই তাদের প্রথম বিবাহবার্ষিকী। ২৯শে ডিসেম্বর ঢাকা থেকে দুবাই যান তারা।

সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদ্‌যাপন করছেন। দুবাই থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম।

সেখানে দেখা যায়, পৃথিবীর গগনশ্চুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন বুর্জ খলিফার সামনে স্বামী সনির সঙ্গে থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপনে মেতেছেন এই অভিনেত্রী। তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেখানে।

ছবির ক্যাপশনে সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন মিম। এর আগে স্বামীর সঙ্গে দুবাইয়ের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ছবি শেয়ার করেন তিনি। দুবাই যাওয়ার আগে মিম বলেছিলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি।

প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়েছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদ্‌যাপনেও অংশ নেবো। জানা গেছে, ১০ দিনের সফর শেষে নতুন বছরের ৮ই জানুয়ারি ঢাকায় ফিরবেন মিম-সনিসহ অন্যরা। দুবাই থেকে দেশে ফেরার পরদিন মিম উড়াল দেবেন কলকাতায়। কারণ সেখানেই তার নতুন সিনেমার কাজ চলছে।

ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম ‘মানুষ’। এতে টলিউড সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিম। নতুন লটের শুটিং শুরু হবে ১০ই জানুয়ারি থেকে।

প্রসঙ্গত, জিতের সঙ্গে মিমের দ্বিতীয় সিনেমা হচ্ছে ‘মানুষ’। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র’ সিনেমায় অভিনয় করেছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD