বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন




ফারইস্ট লাইফের সিইও হলেন আপেল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩ ৫:২৮ pm
Fareast Islami Life Insurance Limited ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ফারইস্ট
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আপেল মাহমুদ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তিনি কোম্পানিটিতে যোগদান করেন বলে ফারইস্ট ইসলামী লাইফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপেল মাহমুদ এর আগে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তার প্রায় ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানির পক্ষ থেকে আপেল মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান।

এ সময় কনসালট্যান্ট ড. মো. ফয়জুরর হমান ফারুকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস্) সামিরা ইউনুসসহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD