বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন




বাসের ধাক্কায় প্রাণ গেল তিন বাইক আরোহীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩ ১:২৮ pm
TRAFFIC ট্রাফিক accidents highway hig hway road crash দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp
file pic

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার চৌমাথা মোড়ে সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন জেলার পলাশবাড়ীর কয়ারপাড়া গ্রামের ৪২ বছর বয়সী বিদ্যুৎ সরকার, মির্জাপুর গ্রামের ৩৫ বছরের সুভিস চন্দ্র ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের একই বয়সী সুমন চন্দ্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে দুটি বাইককে ধাক্কা দেয় বাসটি। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে সংঘর্ষ হয় পণ্যবাহী ট্রাকের।

পুলিশ আরও জানায়, স্থানীয় লোকজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত তিনজনকে মৃত বলে জানান চিকিৎসক।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা তিনজনের মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। গাড়ি দুটি পুলিশের হেফাজতে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD