রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন




মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

এই শহরে এত ঠাণ্ডা যে ফ্রিজ ছাড়াই মাছ সতেজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩ ২:০২ pm
Mild cold wave east Siberia below-freezing temperatures Yakutsk capital city Sakha Republic Russia শীতল শহর সাইবেরিয়া ইয়াকুটস্ক cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave winter শীতার্ত cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave cool Drink hydrosphere food energy পানি জল বারি সলিল নীর বারিমণ্ডলwater Bottled water drinking packaged plastic glass bottles carbonated carboys coolers মিনারেল পানি ওয়াটার বোতলজাত জল পানির অপর নাম জীবন বোতলজাত পানি cool শীতলতম স্থান মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস ঠাণ্ডা ফ্রিজ বরফ হাতমোজা টুপি হুড স্কার্ফ হাত গ্লাভস কুয়াশা
file pic

বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহর। বর্তমানে শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

দোকানপাট প্রায় বন্ধ। দিনভর বরফ পড়ে যাচ্ছে। সেই সঙ্গে কনকনে ঠাণ্ডা হাওয়ার স্রোত। বাসিন্দারা বলছেন, হাড়হিম ঠাণ্ডার সাথে তাদের মস্তিষ্ক মানিয়ে নিয়েছে। শহরের আরেক বাসিন্দা নুরগুসুন স্টারোস্টিনা। বাজারে মাছ বিক্রি করে সংসার চালান স্টারোস্টিনা। তিনি জানালেন, এখন আর মাছ ফ্রিজে রাখার দরকার পড়ছে না।

এত ঠাণ্ডাতে এমনিই মাছ ভালো থাকছে। গোটা শহরই চলে গেছে বরফের নিচে। দেখে মনে হবে কেউ যেন সাদা রং করে দিয়েছে। গাছ-পালা, বাড়ি-ঘর, দোকানপাটের ওপর বরফের আচ্ছাদন। রাস্তাঘাটে পুরু বরফের স্তর জমে আছে। ঠাণ্ডার ছোবল থেকে বাঁচতে বাঁধাকপির কায়দায় পোশাক পরতে হচ্ছে। অর্থাৎ এমন পোশাক যাতে অনেকগুলো স্তর থাকে। তবে কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না ঠাণ্ডার মরণ কামড়।

সিএনএনের খবরে বলা হয়, শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে বাড়তি ব্যবস্থা নিচ্ছেন।

বরফ ও কুয়াশায় ঢাকা শহরের অনেকেই বলছেন, নাজেহাল অবস্থা সকলের। রাস্তায় বেরনো যাচ্ছে না।

শহরটির ক্ষেত্রে জানুয়ারি সবচেয়ে ঠান্ডা মাস। অন্যতম শীতলতম স্থান হওয়ায় শহরের বাসিন্দারা এমনিতেই হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাস করতে অভ্যস্ত।

শহরটির এক বাসিন্দা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় তার পরনে ছিল দুটি চাদর, একাধিক স্তরের হাতমোজা, টুপি ও হুড।

ইয়াকুৎস্ক শহরের ওই বাসিন্দা বলেন, আপনি এই ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারবেন না। তাই হয় আপনি মানিয়ে নিন, সে অনুযায়ী পোশাক পরুন, নয়তো আপনি কষ্ট ভোগ করুন।

২০১৮ সালে শহরটিতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তখন চোখের পাপড়ি পর্যন্ত ঠান্ডায় জমে গিয়েছিল বলে জানিয়েছেন শহরটির বাসিন্দারা।

মাথায় দুটি স্কার্ফ, হাতে দুই জোড়া গ্লাভস এবং একাধিক টুপি এবং হুড লাগানো পোশাক পরে শহরের বাসিন্দা আনাস্তাসিয়া গ্রুজদেভা জানালেন, এত ঠাণ্ডার সাথে লড়াই করা বেশ কঠিন। হয় আপনাকে ঠাণ্ডার সঙ্গে মানানসই পোশাক পরতে হবে না হলে আপনি এখানে থাকতে পারবেন না।

বরফ ও কুয়াশায় ঢাকা শহরের অনেকেই বলছেন, নাজেহাল অবস্থা সকলের। রাস্তায় বেরনো যাচ্ছে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD