মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন




জিডিপির আকার ৬ থেকে বেড়ে এখন ৪৬৫ বিলিয়ন ডলার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩ ১:০৯ pm
LDC এলডিসি দাম বাড়বে কমবে Gross domestic product indicator monetary measure গ্রোস ডমেস্টিক প্রডাক্ট মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি সূচক gdp জিডিপি Inflation মূল্যস্ফীতি index dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down gdp
file pic

স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন শুরু জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ১৯৭২ সাল থেকে প্রবৃদ্ধি বেড়েছে ৭৪ গুণ। ৭২ সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল মাত্র ৬ দশমিক ৩ বিলিয়ন, বর্তমান এটা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের বন্ধুত্ব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। আমাদের দারিদ্র্যের হার কমেছে ২০ শতাংশ। মাথাপিছু আয় বেড়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। গড় আয়ু বেড়ে ৭৩ বছর হয়েছে।

‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু; তবে মর্ডান বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এটা নিয়ে কারোর প্রশ্ন নেই। বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক অনেক সহায়তা করছে।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের পরবর্তী টার্গেট ২০৩১ সালে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হবে। ২০৪১ সালে বাংলাদেশ স্মার্ট ডেভেলপমেন্ট বাংলাদেশ হবে।’

আগামীতে জিডিপি বাড়তেই থাকবে

ওই সময় আরও বক্তব্য দেন-বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভন ট্রটসেনবার্গ, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD