রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন




ইতিহাস গড়তে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩ ৬:২৪ pm
ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb
file pic

আগামী ১০ই ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি’র কোনো টুর্নামেন্ট পুরোপুরিভাবে পরিচালনা করতে যাচ্ছেন নারী ম্যাচ-অফিসিয়ালরা। ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তাতে নাম নেই কোনো পুরুষ আম্পায়ার বা ম্যাচ রেফারির।

এই প্রসঙ্গে আইসিসি’র জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।

সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেট দ্রুতই এগিয়ে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে আমরা আরও বেশি নারীদের দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার জন্য পথ তৈরি করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকা ম্যাচ রেফারি: জিস লক্ষ্মী, শান্দ্রে ফ্রিৎজ, মিশেল পেরেইরা। আম্পায়ার: সু রেডফের্ন, এলোইস শেরিদেন, ক্লের পোলোসাক, জ্যাকুইলিন উইলিয়ামস, কিম কটন, লরেন আগেনবাগ, আনা হ্যারিস, ভ্রিন্দা রাথি, এন জানামি, নিমালি পেরেরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD