মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন




বঙ্গবন্ধু বাংলাদেশের সবচেয়ে বড় কবি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩ ১১:৩৯ am
Khalid Mahmud Chowdhury state minister of shipping নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী খালেদ খালিদ
file pic

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কবির নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি চারণের বেশে নদীমাতৃক এ বাংলাদেশের নদীর তীরে তীরে ঘুরেছেন। পাহাড়, পর্বত, সমতলে ঘুরেছেন।

দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলায় শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘ আয়োজিত রবীন্দ্র-নজরুল মঞ্চের উদ্বোধন এবং তিন দিনব্যাপী জাতীয় চারণ কবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৬৪ জেলার ৫৬ হাজার বর্গমাইলের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলেছেন, জেনেছেন ও সবার সম্মিলিত উচ্চারণ যা আমরা ৭ মার্চের ভাষণে পাই। তিনি যে কবিতাটা পড়েছিলেন ‌‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ এটাই আমাদের জীবনের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কবিতা।

তিনি বলেন, যে কবিতা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, অধিকার প্রতিষ্ঠা করেছে; যে কবিতার পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণ হয়েছে এবং আমরা সেই সোনার বাংলাকে ধরে রাখতে চাই। সোনার বাংলাকে ধরে রাখতে হলে সংস্কৃতির কোনো বিকল্প নেই। আমাদের কবি-সাহিত্যিকদের জানতে হবে; সেটাকে ধারণ ও লালন করতে হবে। যেন কোনো অপসংস্কৃতি আমাদের আঘাত না করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD