মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন




ঢাবি’র ১১৩ শিক্ষার্থীকে বহিষ্কার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩ ৯:৪০ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন মেয়াদে ১১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের শৃঙ্খলা পরিষদ তাদের বহিষ্কারের সুপারিশ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD