প্রাইজবন্ডের ”ড্র” অনুষ্ঠিত হয় বছরে চারবার যথাক্রমে ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর। তবে উক্ত তারিখগুলোর কোনটিতে কোন সাপ্তাহিক ছুটি (বর্তমানে শুক্র ও শনিবার) বা সরকারি ছুটি (সাধারণ/নির্বাহী আদেশে/ঐচ্ছিক) অথবা অন্য কোনো কারণে প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হতে না পারলে পরবর্তী কার্যদিবসে তা সম্পন্ন করা হয়। একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) ”ড্র” পরিচালিত হয়। বর্তমানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ”ড্র” অনুষ্ঠিত হয়।
প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবার তারিখ সমুহ:
২০২২ সালে প্রাইজবন্ড ড্র কবে হবে সেই তারিখ সমুহ নিচে দেয়া হলো:
১০৬ তম প্রাইজবন্ডের ড্র’ অনুষ্ঠিত হয়েছে ৩১শে জানুয়ারি ২০২২
১০৭ তম প্রাইজবন্ডের ড্র’ অনুষ্ঠিত হয়েছে ৮ই মে রবিবার ২০২২, (৩০শে এপ্রিল শনিবার ও ১লা মে সরকারি ছুটি ও ঈদের ছুটি থাকার কারণে ৮ মে ”ড্র” অনুষ্ঠিত হয়েছে)
১০৮ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে ৩১শে জুলাই ২০২২ তারিখে
১০৯ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে ৩১শে অক্টোবর ২০২২ তারিখে
২০২৩ সালে প্রাইজবন্ড ড্র কবে হবে সেই তারিখ সমুহ নিচে দেয়া হলো:
১১০তম প্রাইজবন্ড ড্র ২০২৩ কবে হবে?
১১০তম প্রাইজবন্ডের ড্র’ অনুষ্ঠিত হয়েছে ৩১শে জানুয়ারি ২০২৩ মঙ্গলবার।
১১১তম প্রাইজবন্ডের ড্র’ অনুষ্ঠিত হবে ৩০শে এপ্রিল ২০২৩।
১১২তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে ৩১শে জুলাই ২০২৩ তারিখে।
১১৩ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে ৩১শে অক্টোবর ২০২৩ তারিখে।