রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন




পিন ছাড়া সব কার্ডে ৫ হাজার টাকা লেনদেন করা যাবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩ ১:৫৭ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি কেন্দ্রীয় ব্যাংক
file pic

আগে শুধু ক্রেডিট কার্ডে কন্ট্যাক্টলেস বা পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করা যেত। এখন থেকে সব ধরনের কার্ডে পিন ছাড়া লেনদেন করা যাবে। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে। অনেক সময় এমন হয় যে নিজে গিয়ে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না। আবার নিরাপত্তার কারণে কার্ডের পিন নম্বরও অন্য কাউকে বলা যায় না। এখন নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

তবে এ ক্ষেত্রে কার্ডধারী যেন বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে না পড়েন, সে জন্য লেনদেনের সীমা কমিয়ে রাখা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD