বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন




নতুন রাজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ২:০০ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina
file pic

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুইচ চেপে আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

সেগুনবাগিচায় থাকা রাজস্ব বোর্ডের প্রধান অফিসসহ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিইসি), কর জরিপ দপ্তর, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-কর), বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট), কর আপীলাতসহ কয়েকটি কর অঞ্চলের কার্যালয়ের কার্যক্রম এখন থেকে আগারগাঁওয়ের নতুন ভবনে হবে।

নতুন ভবনটিতে ৮টি লিফট রয়েছে। রয়েছে ৫১০ আসনের মাল্টিপারপাস হল, রেভিনিউ আর্কাইভ, লাইব্রেরি, রেকর্ডরুম, সেন্ট্রাল ডেটা প্রসেসিং সেন্টার ও সার্ভার স্পেস।

এর আগে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD