বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন




এফবিসিসিআইর বর্তমান কমিটির মেয়াদ বাড়লো তিন মাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:৫১ pm
Federation of Bangladesh Chambers of Commerce & Industries বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এফবিসিসিআই FBCCI এফবিসিসিআই22
file pic

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বর্তমান সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ তিন মাস বেড়েছে।

সংগঠনটির প্রতি কমিটি দুই বছরের জন্য নির্বাচিত হয়। আগামী ১৯ মে বর্তমান কমিটির এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন করে তিন মাস সময় বাড়ানোর পর আগামী ১৯ আগস্ট পর্যন্ত এ মেয়াদ বাড়লো।

মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মোঃ জসিম উদ্দিন।

তিনি বলেন, “আগামী মার্চে বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। সময় বাড়ানোর ফলে সামিট সফলভাবে সম্পন্ন করতে সুবিধা হবে।”

সংগঠনটির সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় সময় বাড়িয়ে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে।”

এফবিসিসিআই সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত এফবিসিসিআইয়ের বোর্ড সভায় কমিটির ৬ মাস মেয়াদ বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD