শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন




আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট: গবেষণায় ফেলোশিপ দিতে তাগিদ প্রধানমন্ত্রীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ৫:২৯ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গবেষণায় ফেলোশিপ দিক, আমি চাই। যদি অর্থ বরাদ্দের প্রয়োজন হয়, তাও আমরা দিবো।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গবেষণা করতেই হবে। কারণ গবেষণা ছাড়া কোনো বিষয়ে উৎকর্ষ সাধন সম্ভব নয়।

এসময় তার সরকারের আমলে গবেষণায় বরাদ্দের চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD