বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন




রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:১৬ pm
রেস্তোরাঁ রেস্টুরেন্ট breakfast নাস্তা Iftar futoor evening meal Muslims daily Ramadan fast sunset break evening prayer Islamic Foundation Bangladesh ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ islamic foundation Ifter রমজান চাঁদ রমজান ইসলামিক ফাউন্ডেশন রোযা সেহরি ইফতার
file pic

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২৩ বা ২৪ মার্চ। তবে রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

গত ১৩ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৪ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD