শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন




নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা উড়ে গেছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ৯:০০ pm
Hill Tracts Rangamati Khagrachhari Thanchi Chittagong Bangladesh Parjatan Corporation haour Bandarban Tourism Border Guards Bangladesh BGB Military force security border বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত উখিয়া সীমান্ত গোলাগুলি হাওর বুক ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম পর্যটন বান্দরবান রোয়াংছড়ি রুমা‌ থান‌চি‌ আলীকদম বান্দরবান Saejk Valley Tour Resort Hotel Booking Rangamati Chittagong সাজেক ভ্যালি ভ্রমণ রিসোর্ট হোটেল বুকিং দার্জিলিং মিজোরাম সীমান্ত রাঙ্গামাটি
file pic

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়িতে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন্ড বিস্ফোরণে মো. গোলাম আকবর (২৫) নামের এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে।

শনিবার (২৪ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ‍্যংছড়ি থানা পুলিশের ওসি তদন্ত মো. শাহজাহান।

তিনি জানান, অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন গোলাম আকবর। এতে তার বাম পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন উড়ে যায়। এছাড়াও শরীরের ম্পর্শকাতর স্থানে মারাত্মক জখম হয়েছে।

আহত যুবককে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি তদন্ত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD