সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন




যুদ্ধ বন্ধের ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানালো রাশিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:২৮ pm
Vladimir Putin president ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন রাশিয়া প্রেসিডেন্ট putin বাংলাদেশ Bangladesh Russia
file pic

যুদ্ধ বন্ধ ও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে অবস্থিত রাশিয়া দূতাবাস এক টুইটবার্তায় বাংলাদেশকে এ ধন্যবাদ জানান। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী দূত ভ্যাসিলি নেবেনজিয়ার বরাতে টুইটবার্তায় বলা হয়, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে রুশবিরোধী প্রস্তাব উত্থাপন করে ইউক্রেন সংঘাতের অবসান সম্ভব নয়। ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবটি পাস হয়েছে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে মিল রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে এ ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রায় সব পশ্চিমা দেশই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে সাতটি। এ সাতটি দেশ হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি ইরিত্রিয়া ও নিকারাগুয়া।

অন্যদিকে সাধারণ পরিষদের প্রস্তাবটিতে ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ। এ তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজিরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD