বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন




করোনার টিকার তৃতীয়-চতুর্থ ডোজ সাময়িক বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৪:৩৬ pm
Staff Nurse নার্স Omicron ভ্যাকসিন vaccine vaccination Booster Dose কোভিড ১৯ টিকা করোনা corona covid corona covid করোনা বুস্টার ডোজ করোনাভাইরাস করোনা ভাইরাস নার্স সেবিকা নার্সিং পেশা
file pic

মজুদ ফুরিয়ে যাওয়ায় দেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন টিকা হাতে না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।আজ বুধবার থেকে টিকাদান কর্মসূচি স্থগিত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আবদুল্লাহ আল মুরাদ।

তিনি বলেন, ‘টিকার মজুদ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা আসার পর ফের তৃতীয় ও চতুর্থ ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে। বিকালে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

দেশে পুনরায় টিকাদান কার্যক্রম শুরু হতে অন্তত দেড় মাস সময় লাগতে পারে বলে জানান মুরাদ। বলেন, স্বাস্থ্য অধিদপ্তর দেশে টিকা আনার প্রক্রিয়া শুরু করেছে।তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা প্রদান বন্ধ হলেও কেন্দ্রে টিকা থাকা সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এক্ষেত্রে সিনোফার্মসহ অন্যান্য টিকা দেওয়া যাবে।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। সংক্রমণ প্রতিরোধে পরের বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ৬ লাখের বেশি প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। সেই সঙ্গে ৬ কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং ৩ কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD