বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন




বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ ১০:০৯ am
Bangla Academy বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা Boi Mela Dhaka Book Fair Amor Ekushe Grantha Mela Ekushey Book Fair অমর একুশে গ্রন্থমেলা বইমেলা বই মেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমি চত্বর book fair নতুন বই উৎসব book book
file pic

এবারের অমর একুশে বইমেলায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। তবে এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।

এবারের বইমেলায়ও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে বলে জানান মেলার সদস্য সচিব। তিনি বলেন, বইমেলার তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী, ৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্যকেন্দ্রে আসেনি। গতবার মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছিল।

মুজাহিদুল ইসলাম বলেন, আর্চওয়ে হিসাব অনুযায়ী, এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছেন ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD