বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন




১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৫:৪২ pm
Cylinder Liquefied petroleum gas LPG এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার
file pic

সিলিন্ডারে বিক্রি হওয়া তরল প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম মার্চ মাসের জন্য ৫ দশমিক শূন্য ৫ শতাংশ কমানো হয়েছে। এর ফলে প্রতি কেজি এলপিজির দাম ১২৪ টাকা ৮৫ পয়সা থেকে কমে ১১৮ টাকা ৫৪ পয়সা হলো।

এ মাসে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি ‍সিলিন্ডারের দাম এক হাজার ৪৯৮ টাকা থেকে কমে হয়েছে এক হাজার ৪২২ টাকা। ফলে ১২ কেজির এলপিজি ‍সিলিন্ডারের দাম আগের মাসের চেয়ে কমলো ৭৬ টাকা।

বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে প্রকাশিত বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সন্ধ্যা ৬টা থেকে এই দর কার্যকর হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD