শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন




বাড়ছে গরম, আরও বাড়তে পারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ১২:৪৫ pm
HEATWAVE temperature তাপপ্রবাহ hot গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি tem degree Celsius
file pic

ক্রমেই বাড়ছে তাপমাত্রা, বাড়ছে গরম। দিনের তাপমাত্রা বেড়ে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা এরই মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। সর্বনিম্ন তাপমাত্রাও উঠে গেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

শুক্রবার (৩ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। একদিন আগে যা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানান মনোয়ার হোসেন।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কুষ্টিয়ার কুমারখালীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD