বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন




শীর্ষ মুসলিম দেশের হজের খরচ কত?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৬:৪৬ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj
file pic

এবার হজের খরচ বেড়েছে। বাংলাদেশে এ বছর সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ প্রায় ৭ লাখ টাকা। কোরবানি ও অন্যান্য খরচ মিলে ৮ লাখ টাকা খরচ হবে একজন হজযাত্রীর। হজ সংশ্লিষ্টরা বলছেন, হজের এমন খরচ বৃদ্ধির অন্যতম কারণ বিমান ভাড়া, ডলারের দাম বৃদ্ধি, মোয়াল্লেম ফি বৃদ্ধি। ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ করতে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

এ বছর হজ প্যাকেজ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত খরচের হিসাব জানানো হয়নি। ২০১৮ সালে ভারতে হজ ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালে ভারতের হজ কমিটির ওয়েবসাইটে তথ্য দেখা যায় ভারতের বিভিন্নস্থান থেকে হজের খরচ (৩ লাখ ৭৮ থেকে ৪ লাখ ১৯ হাজার রুপি) ভিন্ন হয়। কলকাতা থেকে হজের খরচ ছিল চার লাখ ১৯ হাজার ৫৭০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৪৯ হাজার ৪৬২ টাকা ।

মালয়েশিয়া

দেশটির সংবাদপত্র মালয় মেইলের বরাতে জানা যায়, মালয়েশিয়া তাবুং হাজি (টিএইচ) হজের নির্বাহী পরিচালক দাতুক সেরি সৈয়দ সালেহ সৈয়দ আবদুল রহমানকে উদ্ধৃত করে বলেছেন যে এবার হজ প্যাকেজ জনপ্রতি ৩১০০০ রিঙ্গিত পড়বে। সে হিসেব বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৪১ হাজার ২৫৫ টাকা । তিনি আরও জানান মূল্যবৃদ্ধির প্রধান কারণ বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, কর, মুদ্রা বিনিময় হার এবং মক্কা ও মদিনায় বাড়িভাড়া বৃদ্ধি।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার অনলাইন ইংরেজি দৈনিক জাকার্তা গ্লোবের একটি প্রতিবেদনে দেখা যায়, সরকার হজের খরচ দ্বিগুণ করার পরিকল্পনা করায় হজযাত্রীরা আশা হারান। ৩১ জানুয়ারির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ইন্দোনেশিয়া থেকে হজে যেতে একজনকে ৪ হাজার ৬০৫ ডলার বা চার লাখ ৯২ হাজার ৮৮৬ বাংলাদেশি টাকা দিতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD