মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন




ডেঙ্গু আক্রান্ত আরও ৭ জন হাসপাতালে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৯:৪৮ pm
ডেঙ্গু পরীক্ষা ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া
file pic

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মশাবাহী রোগটিতে এখন পর্যন্ত মোট ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো প্রাণহানি হয়নি। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৯ জনেই স্থির আছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বুধবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীরা সবাই ঢাকার বাসিন্দা।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন। এছাড়া ঢাকার বাইরে ১৪ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৮ মার্চ পর্যন্ত মোট ৭৭৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৭৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD