শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন




জামায়াতের ১০ নেতাকর্মী রিমান্ডে, কারাগারে ৪৮

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ৭:০১ pm
কারাদণ্ড মামলা SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

রাজধানীর মিরপুরে বৈঠক থেকে গ্রেফতার জামায়াত ইসলামীর ৫৮ নেতাকর্মীর মধ্যে ১০ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন– আব্দুল মান্নান ভুঁইয়া, ফরহাদ হোসেন, আব্দুল আজিজ, মাইনুল ইসলাম তুহিন, জিয়া উদ্দিন, তাজিরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস মজুমদার, শহিদুল ইসলাম, কাউয়ুম হাসান।

রবিবার (১২ মার্চ) রাজধানীর দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ ১০ জনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। অপর ৪৮ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিদের পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আইনজীবী। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল আসামিরা। সরকারকে বেকায়দায় ফেলতেই রবিবার (১২ মার্চ) তারা ওই বৈঠকের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD