মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন




সড়ক ও বন্দর ব্যবহারের সুযোগ পাচ্ছে ভুটান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৭:১৮ pm
LC এলসি exports Mongla Port Authority intermodal shipping Container freight transport ship rail truck unloading reloading cargo import trade Export Promotion Bureau EPB Export Market Launch Day Trip Ship Bangladesh Inland Water Transport Corporation BIWTC BIWTC Ferry transport ship watercraft amphibious vehicle passengers cargo water bus water taxi Ferry Ghat আমদানি রপ্তানি ডিপো কন্টেইনার জাহাজ নোঙ্গর শিপিং এজেন্ট ওশান ট্রেড মংলা মোংলা বন্দর কর্তৃপক্ষ ড্রেজিং নাব্য সংকট হ্যান্ডলিং ইকুইপমেন্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর আমদানি বাণিজ্য বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি ফেরি ফেরী ঘাট সার্ভিস গাড়ি বিআইডব্লিউটিসি খেয়া নৌরুট লঞ্চ চলাচল ফেরি লঞ্চ মোটরনৌযান যানবাহন বাহন ভাসমান নৌযান মোংলা বন্দর জেটি
file pic

স্থলবেষ্টিত ভুটানকে আমদানি-রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সড়ক ও বন্দর ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চুক্তি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ভুটান একটি ল্যান্ড লক কান্ট্রি। আমদানি-রপ্তানিতে তাদের নিজস্ব কোনো নদী বা সমুদ্র বন্দর নেই। সেইক্ষেত্রে তারা ভারতের কাছ থেকেও একই ধরনের সুবিধা নিয়ে থাকে। এখন বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহার করে আমদানি রপ্তানি কাজ চালানোর একটি সুযোগ তারা পাচ্ছে।

“এটার আওতায় ভুটান বাংলাদেশের ভূখণ্ড আমদানি-রপ্তানির প্রয়োজনে ব্যবহার করতে পারবে। বন্দরও ব্যবহার করতে পারবে। এই চুক্তি অনুমোদনের পর এখন বিষয়টি এনবিআরের কাছে যাবে। এর জন্য তারা কী পরিমাণে বা হারে রাজস্ব দেবে সেটা এনবিআর ঠিক করবে। সবকিছু শেষে চূড়ান্ত একটি চুক্তি হবে।”বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি আছে। ভারত বাংলাদেশের কয়েকটি বন্দর ও সড়ক ব্যবহার করতে পারছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD