মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন




জুনের মধ্যে ৫ সিটিতে ভোট করার সিদ্ধান্ত ইসির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৩:৫১ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে হিসাবে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করা হবে।

বুধবার (১২ মার্চ) নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই সভা হয়।

সভা শেষে ইসির সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন হবে জুনের পরে। কোনটা কখন হবে তখন জানাবো। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করবো। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। সে জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, পাঁচটি সিটি নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, আগামী এপ্রিলে পবিত্র রমজান মাস শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পযন্ত, ২৯ জুলাই হচ্ছে ঈদুল আজহা।

সচিব বলেন, ঈদুল আজহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে এ মধ্যবর্তী সময়ে আমরা এ পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করবো, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীত তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে, তা বিস্তারিত জানানো হবে।

এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন সচিব মো. জাহাংগীর আলম।

মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সে ক্ষেত্রে ইভিএমে সব নির্বাচন হবে। সিসি ক্যামেরা রাখার বিষয়ে পরিকল্পনা থাকলেও তা করা হবে কি না, ওই সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD