বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন




লংকাবাংলা সিকিউরিটিজের লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ৭:৪১ pm
dividend লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা
file pic

পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য দেশের শীর্ষ এই ব্রোকারহাউজ সাধারণ শেয়ারহোল্ডারকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো লভ্যাংশ নেবেন না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৯৩ পয়সা। আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৫ পয়সা।

আগামী ২ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD