বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন




ফুটবলের আঘাতে হাসপাতালে মিরাজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৫:২২ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Mehidy Hasan Miraz cricketer batsman ক্রিকেটার ক্রিকেট মেহেদী হাসান মিরাজ mehedi
file pic

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন চলাকালে চোট পান মেহেদী হাসান মিরাজ। এ ঘটনায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মূলত ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পান এই অলরাউন্ডার।

পরে হাসপাতালে নেওয়া হয় মিরাজকে। সেখানে সিটি স্ক্যান করা হয়। স্বস্তির খবর, ভালো এসেছে সিটি স্ক্যানের রিপোর্ট। এরপর মিরাজকে নিয়ে যাওয়া হয় চোখের চিকিৎসকের কাছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন।’

বৃহস্পতিবার দলের সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে এসেছেন মিরাজ। দলের ঐচ্ছিক অনুশীলন চললেও তিনি ছিলেন বিশ্রামে। আজ শুক্রবার সকালে মাঠে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার।

সেখানে ফুটবল খেলতে গিয়ে পেসার হাসান মাহমুদের শট নেওয়া বলে আঘাত পান মিরাজ। আগামীকাল শনিবার মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তবে সে ম্যাচে মিরাজকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD