শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন




শাকিবের সমঝোতার চেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ৮:৪৩ am
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ, অসদাচরণ, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী চলচ্চিত্র প্রযোজক রহমত উল্ল্যাহ। এবার সেই প্রযোজকের সঙ্গে সমঝোতার জন্য বৈঠক করলেন শাকিব খান।

জানা গেছে, এখন পর্যন্ত এই সমঝোতার চেষ্টা সফল হয়নি। তবে আরও একাধিকবার বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের। ১৬ই মার্চ একটি রেস্টুরেন্টে চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুর উপস্থিতিতে শাকিব খান ও রহমত উল্যাহর মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য উভয়েই বসেছিলেন। খোরশেদ আলম খসরু বলেন, সমাধানের লক্ষ্যে আমরা বসেছি। যদিও এখনো পুরোপুরি সমাধান হয়নি। তবে অনেকদূর এগিয়েছি আমরা। প্রয়োজনে আমরা আবার বসবো। আশা করছি একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ্‌।

এদিকে ১৫ই মার্চ বিকালে এফডিসিতে উপস্থিত হয়ে শাকিব খানের বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতিতে চুক্তিভঙ্গ, অসদাচরণ, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন এবং এর একটি বিহিত করার লক্ষ্যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বরাবর চিঠি পাঠান।

অন্যদিকে নিপুণ জানিয়েছেন, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন। তারপরই বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন, শাকিবের সঙ্গে বিস্তারিত কথা বলবেন। তবে শিল্পীকেই এ ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন বলেও জানান শিল্পী সমিতির এ নেতা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD