বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন




দেশের যেসবস্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ৩:৫৬ pm
Weather আবহাওয়া Rain বৃষ্টি
file pic

দেশের ৮ বিভাগের বিভিন্নস্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।জীবিকার তাগিদে বাইরে আসা অন্য অনেকের মতো এই নারীকেও রিকশা নিয়ে রাস্তায় নামতে হয়েছে। নিজে বৃষ্টিতে ভিজলেও যাত্রীকে ভেজার হাত থেকে বাঁচিয়ে পৌঁছে দিচ্ছেন গন্তব্যে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই রিকশায় উঠেছেন। তবে রিকশাচালকদের ঠাই নেই, তারা কখনো মানেন না রোদ-ঝড়-বৃষ্টি।এছাড়া পরবর্তী ৭২ ঘর আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে বংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD