বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন




নতুন সময়সূচিতে চলছে অফিস-ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ৩:৫২ pm
বেকার Office অফিস কার্যালয় দপ্তর exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ সোমবার (২৭ মার্চ) থেকে নতুন সময়সূচিতে চলবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। নতুন সময়সূচি অনুযায়ী রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা অফিসের সময় নির্ধারণ করে সরকার।

এ সিদ্ধান্ত নেওয়া হয় গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে।‌ প্রথম রোজা থেকেই এই সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়।এবার রমজানের প্রথম দিন শুক্রবার, দ্বিতীয় দিন শনিবার ছিল সরকারি ছুটি এবং রোববার ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। তাই রমজানের তিনদিন পার হওয়ার পর সোমবার (২৭ মার্চ) থেকেই নতুন সময়সূচিতে চলছে অফিস।

ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন হবে। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।এ ছাড়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD