সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন




বিকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ২:৩২ pm
president Mohammad Abdul Hamid রাষ্ট্রপতি আবদুল হামিদ
file pic

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ মঙ্গলবার সিঙ্গাপুর যাবেন।রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) আজ বিকাল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সিঙ্গাপুরে আবদুল হামিদের আট দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। ৫ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD