সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন




জা‌তিসং‌ঘে একাত্তরের গণহত্যার ওপর আলোকচিত্র প্রদর্শনী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ১১:৪২ am
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস জাতিসংঘ জা‌তিসং‌ঘ
file pic

১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার ওপর প্রথমবারের মতো জাতিসংঘ সদর দপ্তরে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

স্থায়ী মিশন জানায়, মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করে নিউইয়র্কস্থ জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন।

ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে ২৭টি আলোকচিত্র সংগ্রহ করে ১৯৭১ সালের গণহত্যার ওপর এক বিস্তারিত উপাখ্যান উপস্থাপন করা হয়েছে প্রদর্শনীতে। এটি আগামীকাল শুক্রবার (৩১মার্চ) পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

পররাষ্ট্রসচিব বলেন, জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এই প্রদর্শনী ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অব্যাহত প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ।

এ প্রদর্শনীটি সফলভাবে আয়োজন করতে আন্তরিকভাবে সহায়তার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্রস‌চিব।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং গণহত্যার ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে গভীরভাবে ছড়িয়ে দিতে আমাদের আরও জোর প্রচেষ্টা চালানো দরকার।

আজকের এই প্রদর্শনী কেবল আমাদের ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে সহায়তা করবে না, আগামী দিনগুলোতে বিশ্বব্যাপী গণহত্যা এবং অন্যান্য নৃশংস অপরাধ রোধের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাষ্ট্রদূত মুহিত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD