বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন




নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১১:৪৮ am
vandalism ভাঙচুর
file pic

নাটোর বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে উপশহর মাঠে নির্মিত মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত দশটার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, শনিবার (৩১ মার্চ) বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে উপশহর মাঠে এই মঞ্চ এবং প্যান্ডেল নির্মাণ করা হয়েছিলো। বৃহস্পতিবার রাত দশটার দিকে বেশ কয়েকজন সরকারদলীয় লোকজন মোটরসাইকেল যোগে এসে মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে আজ (শুক্রবার) সকাল দশটায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, বিএনপি তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকে নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে এবং এর দায় আওয়ামী লীগের উপর চাপাচ্ছে।

সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এটি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD