শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন




ঈদে যেকোনো প্রয়োজনে ৯৯৯-এর সহায়তা নিন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ২:৫৭ pm
Hotline telephone helpline হটলাইন music mp3 headphones গান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পুলিশ call centre center telephone service কল সেন্টার police Triple Nine 999 Triple 9 ট্রিপল নাইন ৯৯৯ National Portal ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস
file pic

ঈদের আনন্দময় সময়ে যেকোনো জরুরি প্রয়োজনে কিংবা পুলিশি সহায়তা প্রয়োজন হলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে সহায়তা নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা চালু আছে সেবাটি।ল্যান্ডফোন বা মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে সাধারণ মানুষ মুহুর্তেই ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘৯৯৯’- জরুরি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত একটি কর্মসূচি। যার অধীনে দেশের নাগরিকদের জরুরি সেবা প্রদানের উদ্দেশ্য সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে।’

‘সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এই সেবা। যেকোনো ল্যান্ডফোন বা মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে দেশের নাগরিকরা জরুরি মুহুর্তে ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা পাবেন।’

‘ঈদের আনন্দময় সময়টিতে যেকোনো জরুরি প্রয়োজন, যেখানে পুলিশি সহায়তা নেওয়া প্রয়োজন মর্মে অনুভূত হবে সেক্ষেত্রে নাগরিকদের ‘৯৯৯’ নম্বরে ফোন করে সেবা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ থেকে দেশবাসীর প্রতি আহবান জানানো হলো। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা- ‘ঈদ মোবারক’।’

নাগরিকদের জরুরি সেবা দিতে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯। ২০১৭ সালের ১২ ডিসেম্বর এই সেবা চালু হয়। পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার হলো এটি।

এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য ফোন করতে পারেন। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এ সেবা। ৯৯৯–এ ফোন করতে কোনো খরচও নেই, এটি টোল ফ্রি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD