বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন




পাটশিল্পে বকেয়া ঋণ পরিশোধে বিশেষ সুবিধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৬:০২ pm
Jute Fiber long soft shiny bast fiber spun into coarse strong threads produced plants genus Corchorus mallow family Malvaceae corchorus spp Bangladesh Jute Research Institute BJRI পাট পাটের উৎপাদন প্রণোদনা আবাদ কৃষক পাটবীজ জমি চাষ কৃষি মন্ত্রণালয় বর্ষা ফসল সোনালী আঁশ সোনালি আঁশ পাট চাষাবাদ jute bg
file pic

সরকার পাটশিল্পে বকেয়া ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিয়েছে। এক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতে বলা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের নীতি ও প্রণোদনা শাখার প্রজ্ঞাপনে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর চিঠি পাঠিয়েছে।

গত ৪ এপ্রিলের নির্দেশনায় পাটশিল্পের অনিয়মিত ব্যাংক ঋণ ব্লক হিসাবে স্থানান্তর করে ১০ বছরের পরিশোধ সুবিধা দিতে বলা হয়। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আগে প্রজ্ঞাপনও দেওয়া হয়।

আর এসব সুবিধা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মতে, গত বছরের জুন পর্যন্ত পাটশিল্পে ঋণ দায়ের সুদ ও আসল পৃথক ব্লক হিসাবে স্থানান্তর করতে বলা হয়।

আর এ ঋণ পরিশোধে ১০ বছর সুবিধা পাবে। ঋণ ব্লক সুবিধা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতে হবে তবে ঋণ পরিশোধ পুনর্নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রেস পিরিয়ড থাকবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD