শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন




ম্যারিকো নতুন কোনো লভ্যাংশ দেবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৮:২৬ pm
Marico Bangladesh Limited Marico ম্যারিকো ম্যারিকো বাংলাদেশ লিমিটেড
file pic

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি নতুন করে আর কোনো লভ্যাংশ দেবে না। এর আগে দুই দফায় ঘোষিত ৭৫০ শতাংশ (৪৫০+৩০০) অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদের বৈঠকে আলোচিড অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২২ টাকা ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১২ টাকা ৮২ পয়সা।

আগামী ২৬ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD