বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন




ডিজিটাল ব্যাংক অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৮:২০ pm
bank ব্যাংক Bangladesh Bank Explore banking services credit cards loans financial business Guarantee Finance Investment Commerce INTER BANK ‎বাংলাদেশ ব্যাংক ‎বাণিজ্যিক ব্যাংক মোবাইল ব্যাংকিং ‎এজেন্ট ব্যাংকিং bank
file pic

দেশে শিগগিরই চালু হতে যাচ্ছে ডিজিটাল ব্যাংক। প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের রূপরেখা ও নীতিমালা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক সপ্তাহের মধ্যে আবেদন গ্রহণ শুরু হবে।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আজকে বোর্ড সভায় প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১২৫ কোটি টাকা। এই ব্যাংকের প্রত্যেক স্পন্সরের সর্বনিম্ন শেয়ারহোল্ডিং হবে ৫০ লাখ টাকা।

সম্প্রতি চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে দেশে শিগগিরই ডিজিটাল ব্যাংক চালু করার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

তখন তিনি বলেছিলেন, “শিগগিরই আমরা দেশে ডিজিটাল ব্যাংক চালু করবো। আমরা খুব শিগগির-ই একটি অনলাইন রিয়েল-টাইম ক্রেডিট রেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছি।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD