শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন




বিশ্বকাপের ট্রফি যাবে পদ্মা সেতুতে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ৯:৩৮ pm
খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

আগামী ৭ আগস্ট আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসবে বাংলাদেশে। ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে ট্রফিটি। এর মধ্যে ট্রফিটিকে নিয়ে যাওয়া হবে পদ্মা সেতুতে। সমর্থকদের দেখার জন্যও রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। এসব বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সুজন। তিনি বলেন, ‘আপনারা জানেন, আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি পাঠানো হচ্ছে। এর আগেও আইসিসি এই ধরনের কার্যক্রম করেছে। এটি বিশ্বকাপের আগে আইসিসির একটি ক্যাম্পেইন। আগামী ৭ আগস্ট ট্রফি আসবে বাংলাদেশে, ৯ তারিখে এটিকে নিয়ে যাওয়া হবে। এখন যে পরিকল্পনা, অবশ্যই আমরা একটি পাবলিক প্লেসে সাধারণ জনগণের দেখার জন্য ব্যবস্থা রাখব।

এর বাইরে আমাদের বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি আগ্রহী হয়, তাদেরকে দেখা ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মিডিয়াও।’

আইসিসির চাহিদা থাকে যে দেশে ট্রফি যায় সেই দেশের আইকনিক স্থানে ফটোসেশন করানোর। সে কারণেই পদ্মা সেতুকে বেছে নেওয়া হয়েছে বলে জানান সুজন। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এটা আইসিসিরই একটা চাহিদা যে, যেই দেশে ট্রফি যায়, সেই দেশের আইকনিক লোকেশনে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন, পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা।’

সমর্থকদের জন্য ট্রফি দেখার ব্যবস্থা করা হতে বসুন্ধরা শপিং সেন্টারে। সুজন বলেন, ‘আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে একটি শপিং মলে এটি রাখার জন্য। আমরা এরই মধ্যে দুটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সম্ভবত বসুন্ধরা শপিং মলেই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা উনাদের সাপ্তাহিক একটা বন্ধের দিন আছে। হয়তো ওভাবে মানিয়ে নিয়েই আমাদের রাখতে হবে। সেক্ষেত্রে আমরা সম্ভবত ৮ বা ৯ তারিখের যে কোনো একটা সময়ে (শপিং মলে প্রদর্শনীর জন্য) দিয়ে দেব।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD