মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন




ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ১১:১৯ am
Online Visa application e-Visa eVisa e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট অনলাইন ভিসা আবেদন ইমিগ্রেশন চেক অ্যাপ্লিকেশন e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট
file pic

ইতালিতে বহুল আলোচিত ই-পাসপোর্ট চালু করা হয়েছে। ২৭ জুলাই রোমে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এতে প্রবাসীরা খুবই খুশি।

এ বিষয়ে দূতাবাস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এবং ইতালি প্রবাসী বাংলাদেশিদের অধিকতর সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস ইতালির রোমে ২৭ জুলাই বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।

এ সময় দূতাবাসে সেবাগ্রহীতাদের উপস্থিতিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিন দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম ও সার্ভার সফলভাবে স্থাপন করে পরীক্ষামূলক এনরোলমেন্ট সম্পন্ন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন আবেদনকারীর মধ্যে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়।

ই-পাসপোর্ট সেবা চালু করার জন্য সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দূতাবাসকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD