বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন




৪০তম বিসিএস নন-ক্যাডারে ৩৬৫৭ জনকে নিয়োগের সুপারিশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৩ pm
exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

৪০তম বিসিএসের নন ক্যাডার নিয়োগের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে ৩ হাজার ৬৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দুই দফা এ আবেদন নেয় পিএসসি। এ নিয়োগে ৯ম থেকে ১২তম গ্রেডে ৪ হাজার ৪৭৮টি শূন্য পদে নিয়োগে সুপারিশ করার কথা ছিল।

এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এরপর নেওয়া হয় নন ক্যাডার পদে নিয়োগের আবেদন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD