মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন




সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের এজেন্ট ছাড়াই সরাসরি ভিসা আবেদনের পরামর্শ রাষ্ট্রদূতের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ১:৪০ am
labour জনশক্তি প্রবাসী MANPOWER EXPORTS migrant workers wage worker মাইেগ্রন অভিবাসী শ্রমিক মাইেগ্রন অভিবাসী শ্রমিক রেমিট্যান্স রেমিটেন্স মজুর ডলার রির্জাভ migrant workers worker মাইেগ্রন অভিবাসী শ্রমিক
file pic

সৌদি আরবে যেতে আগ্রহী বাংলাদেশের কর্মীদের ভিসা–সংক্রান্ত সব ধরনের খরচ নিয়োগকর্তার বহন করার কথা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাংলাদেশি কর্মীদের অর্থ খরচসহ দালালদের হয়রানির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বাংলাদেশি কর্মীদের সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ভিসাপ্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সৌদি দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি স্বেচ্ছাসেবী কার্যক্রম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, প্রতিদিন গড়ে বাংলাদেশিদের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস। এটিকে ভবিষ্যতে আরও সহজ করার জন্য দুই দেশ কাজ করছে। কিন্তু বাংলাদেশের কর্মীদের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের খরচ নিয়োগকর্তারা বহন করার কথা থাকলেও দালালসহ নানা চক্রের কারণে হয়রানিসহ অর্থের অপচয় হচ্ছে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, এখন হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে বাংলাদেশিরা কোনো এজেন্সির সহযোগিতা ছাড়াই নিজের পছন্দমতো প্যাকেজ নির্বাচন করে সহজে হজ পালন করতে পারবেন।

দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমুখী। এই সম্পর্ক শুধু হজ ও ওমরাহর মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে আসছে। আমরাও চাই, রোহিঙ্গারা স্বেচ্ছায় প্রত্যাবর্তন করুক।’

ইসা বিন ইউসুফ আল-দুহাইলান জানান, আগামী কয়েক মাসের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদি কোম্পানি রেড সি গেটের সঙ্গে চুক্তি সই হবে। সৌদি আরবের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশের বিদ্যুৎ খাতসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। এ বিষয়ে উভয় পক্ষ কাজ করছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। সৌদি যুবরাজের ঐতিহাসিক বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে বিরাজমান প্রতিবন্ধকতা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সৌদি রাষ্ট্রদূত।

বাংলাদেশে ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার ৫০টি স্কুলে প্রায় ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD