বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন




এই যুদ্ধ দখলদারদের বিরুদ্ধে: হামাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৫:০০ pm
রকেট অগ্নিকাণ্ড ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট আগুন বঙ্গবাজার বঙ্গবাজার আগুন Bangabazar market AGOON Gulistan Blast হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় masjid মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণে গুলিস্তান fire সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ বিস্ফোরণ Gulistan Blast rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg
file pic

শনিবার (৭ অক্টোবর) গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের হামাস গোষ্ঠী। আজ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আকস্মিক হামলা চালায় হামাস। একে ‘দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন হামাসের মুখপাত্র খালেদ কাদোমি।

আল জাজিরাকে খালেদ বলেছেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা যে নৃশংসতার মুখোমুখি হয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে এ আক্রমণ।

“আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে, গাজায়, আমাদের পবিত্র স্থান আল-আকসায় নৃশংসতা বন্ধ করুক। এ যুদ্ধ শুরুর পেছনের কারণ এসবই,” বলেন তিনি।

হামাস গোষ্ঠী ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের জিম্মি করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে খালেদ বলেন, “তারা জিম্মি নয়। তারা যুদ্ধবন্দী।”

তিনি আরো বলেন, ইসরায়েলি সেটেলাররাও দখলদার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা হানাদার।

“আজকের যুদ্ধ হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ,” বলেন তিনি।

‘ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা আরব দেশগুলোর জন্য একটি বার্তা এ অভিযান’

হামাসের মুখপাত্র এবং গাজা সরকারের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী গাজী হামাদ আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা আরব দেশগুলোর জন্যেও একটি বার্তা ফিলিস্তিনি এ অভিযান।

“আমি মনে করি এটা তাদের জন্য লজ্জাজনক। আমি সকল আরব দেশকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবো। তারা এমন কোনো রাষ্ট্র নয় যারা শান্তিতে, বা সহাবস্থানে বিশ্বাস করে। তারা ভাল প্রতিবেশীও নয়,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “তারা একটি শত্রু রাষ্ট্র এবং আমাদের তাদেরকে থামাতে হবে।”

আমরা যুদ্ধে আছি এবং আমরাই জিতব: নেতানিয়াহু

হামাসের আক্রমণের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু পাবলিক এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলে ‘যুদ্ধ’ চলছে এবং এ যুদ্ধে তারাই ‘জিতবেন’।

ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমাদের শত্রুদেরকে এমন মূল্য দিতে হবে যা তারা কখনও ভাবে নি।”

আল জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD