বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন




তিন সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার রেকর্ড ৪২৮

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৭:৩১ pm
খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

ম্যাচের দ্বিতীয় ওভারেই পড়ল উইকেট। কিন্তু সকালের সূর্য তো সবসময় পুরো দিনের পূর্বাভাস দেয় না! দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও যেন তাই। শুরুর ধাক্কা সামলে দারুণ সেঞ্চুরি উপহার দিলেন কুইন্টন ডি কক ও রাসি ভন ডার ডাসেন। খুনে ব্যাটিংয়ে বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ড গড়লেন এইডেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকা পেল বিশাল সংগ্রহ।

ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ এটিই। ২০১৫ আসরে পার্থে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪১৭ রান ছিল আগের সেরা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আগের সর্বোচ্চ ছিল ৪১১, ২০১৫ সালে ক্যানবেরায় আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে চারশ বা এর বেশি রানের দলীয় সংগ্রহ আছে পাঁচটি, যার তিনটিই প্রোটিয়াদের।

বিশ্বকাপ দিয়ে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়া ডি কক এ দিন ৮৪ বলে খেলেন ১০০ রানের ইনিংস। যেখানে ১২টি চারের পাশে ছক্কা ৩টি। ফন ডাসেন ১১০ বলে ১৩ চার ও ২ ছক্কায় করেন ১০৮ রান। দুজনে দ্বিতীয় উইকেটে গড়েন ১৭৪ বলে ২০৪ রানের জুটি।

চারে নেমে ৫৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৬ রান করেন মারক্রাম। ৪৯ বলে শতক ছুঁয়ে তিনি গড়েন রেকর্ড। ২১ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার।

বিশ্বকাপে এই প্রথম কোনো দলীয় ইনিংসে দেখা মিলল তিন সেঞ্চুরি। ওয়ানডে ইতিহাসে এই ঘটনা হলো সব মিলিয়ে চারটি। যার তিনটিই দক্ষিণ আফ্রিকার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD