শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন




মির্জা ফখরুল সোনারগাঁও হোটেলে নাস্তা খেয়ে অনশন করছে: কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৯:০১ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের qader qader
file pic

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল বেলা সোনারগাঁও হোটেলে নাস্তা খেয়ে গিয়ে অনশন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনশন! অনশন! মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল বেলা সোনারগাঁও হোটেলে নাস্তা খেয়ে গিয়ে অনশন করছে। আবার দুপুরে বাসায় গিয়ে খাবার খায়। ইদানিং পিটার হাসের সঙ্গে বৈঠক করছে। বাইরে এসে আজরাইলের সাথে বৈঠক করে। মির্জা ফখরুল নাকি আজরাইল নিয়ে ঘুরছে। আমি বলতে চাই শেখ হাসিনার পাশে রয়েছে দেশের জনগণ ও আল্লাহ। মির্জা ফখরুলরা সকল আন্দোলনে ব্যর্থ হয়ে উন্নয়নের অন্তর্জ্বালায় মরছে। তারা আমেরিকার স্যাংশনের আশায় বসে আছে। স্যাংশন কই? স্যাংশনতো এলো না।

রাজধানীর কাওলায় সিভিল এভিয়েশন মাঠে শনিবার (১৪ অক্টোবর) বিকেলে দলীয় জনসমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল আজকে বলে, বাংলাদেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। আমি বলব, বিএনপি ফোকলা হয়ে গেছে। আমরা দেখেছি, কী বলছে আইএমএফ? আইএমএফ বলেছে, বাংলাদেশ অর্থনীতিতে অগ্রসরমান দেশ। বাংলাদেশের অর্থনীতি সঠিক খাতে চলছে। কী বলে নাই? আইএমএফ বলল, অর্থনীতি সঠিক। আর ফখরুল বলে অর্থনীতি ফোকলা হয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার চেয়ে আর কোন নেতা তৈরি হয়নি। শেখ হাসিনার মতো জনদরদী, জননেত্রী একজনও নেই। আজকের পত্রিকায় দেখলাম মির্জা ফখরুল বলেছে, দেশের অর্থনীতি নাকি ফোকলা হয়ে গেছে। অথচ আইএমএফ বলছে দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। ভারতের পর বাংলাদেশের অর্থনীতি এখন সমৃদ্ধির পথে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বিদেশ যান কারও কাছে ঘোরাঘুরি করার জন্য না। তিনি বিদেশ যান বাংলাদেশের জন্য। জনগণের জন্য। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে। আজকের সংকট থেকে বাঁচাতে। সহ্য হয় না, নাহ? হায়রে অন্তর্জ্বালা। জ্বালা রে জ্বালা। থার্ড টার্মিনালের জ্বালা। পদ্মা সেতুর জ্বালা। মেট্রোরেলের জ্বালা, এলিভেটেডের জ্বালা। এয়ারপোর্ট থেকে ফার্মগেট, ১০ মিনিটে সফর শেষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD