রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন




২৮ অক্টোবরের ঘটনা কূটনীতিকদের সামনে তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৫:৪১ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen
file pic

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ব্রিফিংয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংগঠিত সহিংসতা তাদের সামনে তুলে ধরা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, মিশনপ্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ব্রিফিং করেন তিনি।

ব্রিফিংয়ে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন তিনি।ব্রিফিংয়ে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও-ভিডিও উপস্থাপন করা হয়েছে।

ব্রিফিংয়ে মোমেন ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা উপস্থিত রয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD