বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন




দীঘিকে নিয়ে ইমরান-পূজার ‘চোখে চোখে’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৪:৩০ pm
Prarthana Fardin Dighi model actress চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি অভিনেত্রী মডেল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি
file pic

পাঁচ বছর পর ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা নিয়ে এলেন নতুন গান। শিরোনাম ‘চোখে চোখে’। এর কথা লিখেছেন পিযুষ দাশ। সিএমভির ব্যানারে প্রকাশিত গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান। আর এতে মডেল হিসেবে কাজ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এই প্রথম তিনি ইমরানের কোনো গানে মডেল হয়েছেন।

গতকাল রাতে কেক কেটে গানটি প্রকাশ উদযাপন করা হয় সিএমভির মগবাজারাস্থ অফিসে। এ সময় ইমরান, পূজা, দীঘি ছাড়াও ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার শেখ সাহেদ আলী পাপ্পু।

আরও ছিলেন সংগীতশিল্পী মোহাম্মদ মিলন।এদিকে ইমরান-পূজা জুটির গান শুরু থেকেই ধারাবাহিকভাবে জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এবার পাঁচ বছর পর এলো নতুন গান। এর কারণ প্রসঙ্গে পূজা জানালেন, আসলে মধ্যে করোনা মহামারী ছিল।

এরপর পরিকল্পনা করতে করতেও অনেক সময় লেগেছে। তাছাড়া এ গানের শুটিং গত রোজার সময়েই করা। গানটি মুক্তি পেয়েছে সোমবার সন্ধ্যায়। ২৪ ঘন্টাও যায়নি। তারপরও দারুণ সাড়া পাচ্ছি। ইমরান বলেন, পাঁচ বছর পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হলো। এর আগে আমাদের অনেক গান শ্রোতারা গ্রহণ করেছেন।

এবারের গানটিও সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। দীঘি বলেন, ইমরান-পূজা জুটির অনেক গানই আমার পছন্দের। এবার তাদের গানে মডেল হলাম। অভিজ্ঞতা খুব ভালো। আশা করছি গানচিত্রটি সবার ভালো লাগবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD