শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন




সংলাপ ‘সম্ভব’ নয়, যুক্তরাষ্ট্রকে জানালো আওয়ামী লীগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ৮:২৬ pm
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

ডোনাল্ড লু’য়ের চিঠিতে সংলাপের শর্ত থাকলেও তা সময় স্বল্পতার কারণে সম্ভব নয় বলে প্রতি উত্তরের চিঠিতে জানিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় মার্কিন হাইকমিশন কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত ডোনাল্ড লু’র চিঠির উত্তর দেন। তিনি অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনার (ডোনাল্ড লু), রাষ্ট্রদূত পিটার হাস ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতি ১২ নভেম্বরের চিঠির জন্য কৃতজ্ঞতা জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে আন্তর্জাতিক বন্ধুদের সাহায্য ও সহায়তার প্রশংসা করছি।

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। জনগণের ভোট দেওয়ার অধিকারকে একটি পবিত্র অধিকার বলে মনে করে আওয়ামী লীগ। সেই অধিকার রক্ষায় নিরলস সংগ্রাম ও আত্মত্যাগের দীর্ঘ ও বর্ণাঢ্য ত্যাগের ইতিহাস রয়েছে আওয়ামী লীগের।

এর আগে ১৩ নভেম্বর (সোমবার) বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরাজমান সংকট দূর করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এই চিঠি হস্তান্তর করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD