রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন




১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ৭:২১ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

পাঁচ বছর পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিরছে টেস্ট ক্রিকেট। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল এই ভেন্যুর। লম্বা সময় পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘টেস্টখরা’ কাটছে এই ভেন্যুর। আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। মাত্র ১০০ টাকা খরচ করে মাঠে বসে ম্যাচটি দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি টিকিটের দাম নিশ্চিত করেছে।

দুই দলই বেশ আগেভাগে সিলেটে পৌঁছে গেছে। টানা দুইদিন অনুশীলনের পর দুই দলই আজ ছুটি কাটাচ্ছে। ম্যাচের আগের দুই দিন আবার অনুশীলন করবে দুই দল।

সোমবার (২৭ নভেম্বর) থেকে সিলেটে বিক্রি হবে ম্যাচ টিকিট। সশরীরে উপস্থিত থেকে টিকিট কিনতে হবে ক্রিকেটারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেটের সামনে অস্থায়ীভাবে নির্মিত রিকাবিবাজার কাউন্টারে পাওয়া যাবে প্রথম টেস্টের টিকিট। ম্যাচের দিন ও ম্যাচের আগের দিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।

১০০ টাকা খরচ করে পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে দেখা যাবে সিলেট টেস্ট। গ্যালারির সবচেয়ে দামী স্থান গ্র্যান্ড স্ট্যান্ড, যার টিকিট মূল্য ১০০০ টাকা। এছাড়া ক্লাব হাউজে ৩০০ ও পূর্ব গ্যালারির টিকিট পেতে খরচ করতে হবে ২০০ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD