শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন




প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবারই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ১:৪৮ pm
বেকার exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

একই দিনে দুটি চাকরির নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর প্রথম পর্বের পরীক্ষা পেছানোর অনুরোধ করেছিল চাকরিপ্রার্থীরা। তবে আগের সিদ্ধান্তেই অটল থাকছে প্রাথমিক শিক্ষা প্রশাসন। সে হিসেবে আগামীকাল শুক্রবার সরকারি প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান, প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোর লিখিত পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সকল প্রকার সামগ্রী ইতোমধ্যে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ ৯ ডিসেম্বর হচ্ছে না!
তিন বিভাগের ১৮টি জেলায় (রংপুরে ৮, বরিশালে ৬ ও সিলেটে ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের রয়েছে ৫৩৫টি আর কক্ষের সংখ্যা ৮ হাজার ১৮৬ টি।

পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD